বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুলসহ ৮ জন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুলসহ ৮ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাঁদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।

বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জয়নুল বলেন, ২০১২ সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তাঁরা। মামলার মোট আসামি ছিল ৯ জন। এরমধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ