বীরত্বসূচক পদক পেল র‌্যাব ডগ স্কোয়াডের কুকুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বীরত্বসূচক পদক পেল র‌্যাব ডগ স্কোয়াডের কুকুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

বীরত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছে এলিট ফোর্স র‌্যাব ডগ স্কোয়াডের একটি কুকুর। আজ সোমবার র‌্যাব সদরদপ্তরে এ পদক দেওয়া হয় তাকে।

পদক পাওয়া কুকুরটির নাম ‘চিতা’। এর আগে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পদক দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নেয় কুকুরটি। সেখান থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করায় কুকুরটিকে র‍্যাব মহাপরিচালক পদক দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে বিধ্বস্ত ভবনটির আশপাশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ