বৃত্তি পরীক্ষার ফল বিভ্রাটে দায়ীদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল বিভ্রাটে দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার (১ মার্চ) সচিব ফরিদ আহম্মদকে এ নির্দেশ দেন তিনি। এর আগে মঙ্গলবার দুপুরে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। কিন্তু এর চার ঘণ্টা পর তা স্থগিত করা হয়।
এদিকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল বুধবার রাতেই প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত করা ফল বুধবার রাতের মধ্যেই প্রকাশ করা হবে।
জনতার আওয়াজ/আ আ