বেগম খালেদা জিয়ার জীবনীগ্রন্থ তার হাতে তুলে দিলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার জীবনীগ্রন্থ তার হাতে তুলে দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপডেন্ট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ নামে একটি ইংরেজি বই লেখেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ। এবার বইটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বাংলা নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’। বইটি বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করে বইটি উপহার দেন তিনি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান,বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বইটির একটি সংখ্যা রাতে চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী, এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা এ সময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ