বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আল মামুন। শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাদল কোতোয়াল বলেন, ‘বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসি। এসে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে একটি অটোরিকশায় আমার বড় ছেলেকে দিয়ে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি তিনি মারা গেছেন।’

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ