ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে। ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে। বর্তমানে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে তাই প্রবাসী আয় বেড়েছে। টাকা পাচার কমেছে সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে। ১ বছরের পরিকল্পনায় হবে না।

বিদেশি বিনিয়োগের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না। তবে এতো কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে। জিনিস পত্রের দামও কমেছে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। এতে সরকারও টিকে থাকতে পারতো না। টাকা ছাপানো, টাকা পাচারের ফলে অর্থনীতির রিজার্ভ থাকত না। বৈদেশিক লেনদেন ঠিক থাকতো না। ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল। শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত।

এছাড়া বিটিভিতে সরকারের সমালোচনা করে টকশো হোক বলেও দাবি করেন তিনি। বলেন, বিটিভির প্রাণখুলে সমালোচনা করা উচিত। এই বিষয়টা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ