ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তারের সংবাদটি মিথ্যা প্রোপাগান্ডা: মঞ্জু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তারের সংবাদটি মিথ্যা প্রোপাগান্ডা: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রোববার (২৩ মার্চ) দিনগত রাতে সাংবাদিকদের একথা জানান তিনি।

এর আগে মধ্যরাত থেকে ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে মজিবুর রহমান মঞ্জু জানান, ফুয়াদের সঙ্গে কথা হয়েছে, সে ভালো আছে। তার গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। এরপর প্রায় রাতেই বিভিন্ন বিষয়ে গুজব তৈরির চেষ্টা করে আসছে একটি মহল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ