ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেড়ে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জায়গা নিয়ে পাকশিমুল গ্রামের বড় পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলমের সাথে বড়বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রউফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় গোষ্ঠীর লোকজন টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তপন সরকার জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ