ভারতকে হারিয়ে মধ্যরাতে ঢাবিতে সাকিব, শিক্ষার্থীদের সঙ্গে খেললেন ব্যাডমিন্টন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতকে হারিয়ে মধ্যরাতে ঢাবিতে সাকিব, শিক্ষার্থীদের সঙ্গে খেললেন ব্যাডমিন্টন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ

 

দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মিরাজের বীরত্বে জয়ের ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। সে ফুরফুরে মেজাজ ধরে রেখে টাইগার অলরাউন্ডার রবিবার রাতে হঠাৎ হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে। সেখানে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে খেলেছেন ব্যাডমিন্টন।

শিক্ষার্থীরা জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন হাকিম চত্বরে ব্যান্ডমিন্টন কোর্টে খেলছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে আসেন সাকিব। এরপর তিনি মুখে মাস্ক লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলতে শুরু করেন। তার খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।
সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন ইমরান নাজির নামের একজন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘পিছনের মানুষটাকে চেনা যায়? ইটস সাকিব আল হাসান ভাই। আজ ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পারছি। এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা জীবনের সেরা মুহূর্তের একটি। আমি আমার অনুভূতি হারিয়েছি।’

আরেক শিক্ষার্থী আকরাম ভূঁইয়া লিখেছেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই, হাকিম চত্বরে এবং আমার সাথে ব্যাডমিন্টন খেলে, আমি তখন আনন্দে আকাশে ভাসছি! ধন্যবাদ সাকিব ভাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ