ভারত বাংলাদেশের পাশে সব সময় দাঁড়িয়েছে: দোরাইস্বামী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত বাংলাদেশের পাশে সব সময় দাঁড়িয়েছে: দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর আজ দায়িত্বের শেষ দিন। শেষ দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে আমরা সুখী দেখতে চাই। এ দেশের মানুষের উন্নয়ন চাই, একইসঙ্গে বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।

তিনি বলেন, সরকার কাজ করবে দেশের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আমরা কোনো ব্যক্তির পাশে নেই, আমরা আছি দেশের জন্য।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। এই ধরাবাহিকতা বজায় রাখতে হবে। আর আমি এমনটাই চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ