ভালুকায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভালুকা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগীতায় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইমরান হাসান ভুইয়া,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস কাঞ্চন,সহকারী শিক্ষা অফিসার মাকসুদা খাতুন,

ভালুকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান,ভালুকা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহা আফরোজ সাঈদা,পুর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম,গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।

উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ