ভেবেছিলাম এনসিপি বিপ্লবী দল হবে কিন্তু তাদের মধ্যে কিংস পার্টির আচরণ চলে এলো - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভেবেছিলাম এনসিপি বিপ্লবী দল হবে কিন্তু তাদের মধ্যে কিংস পার্টির আচরণ চলে এলো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম। ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে। কিন্তু তারা ক্ষমতার অংশীদার — কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এসেছে। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলীবাজি করতো, আজ তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। আমি আশা করি যারা এধরণের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারার রাজনীতি করবে।

রবিবার (১২ অক্টোবর) বিকালে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালি এবং গেন্ডারিয়া থানা শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া।

জামায়াত প্রসঙ্গে ইশরাক বলেন, আমরা তো একসাথে রাজনীতি করছি। আজ শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা‑তা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে। পিআর পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি বলেন, ৫ আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড করার জন্য নয়। আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য। হাসিনার আমলে মানুষ কথা বলতে পারতো না। দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল। মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে হতো। আমি মনে করি, আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে। এখনও তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে যাচ্ছে। এরা সাঙ্ঘাতিক ভাবে গণহত্যা চালিয়েছে, মানুষ মেরে লাশ পুড়িয়ে দিয়েছে। আমরা খুনি হাসিনার বিচার নয়—শাস্তি দেখতে চাই, ফাঁসি চাই।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ ছিল না। এটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ৭১ সালে দেশ স্বাধীন হলেও আওয়ামী লীগ এ দেশের জনগণকে দাসে পরিণত করেছিল। দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো এ দেশের জনগণের ভাগ্য এবং নির্বাচন। বাংলাদেশকে কিভাবে লুটপাট করবে, কারা করবে—সেগুলো নির্ধারণ করে দেওয়া হতো।

বিএনপির তরুণ এই নেতা বলেন, গত জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। যারা জীবন দিয়েছেন, সেটা ক্ষমতায় আসার জন্য নয়—তারা আত্মবিসর্জন করেছেন অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। শহীদের রক্ত আমরা ব্যর্থ হতে দিতে পারি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ