ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ঈদুল ফিতরের ঈদ যাত্রায় সড়ক-মহাসড়ক যানজটমুক্ত থাকায় ও ঈদে ন্যূনতম বিদ্যুৎ বিভ্রাট না ঘটায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এসময় তিনি তাদের ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত এবারের ঈদুল ফিতর নিয়ে ভালো কথা ছাড়া আর কিছুই শুনিনি। সবাই প্রশংসা করেন, সবকিছু সুশৃঙ্খল ছিল।

তিনি বলেন, এখন একটি নিয়ম তৈরি করা হয়েছে এবং এটি সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফওজুল কবির খান। কীভাবে ঈদের প্রস্তুতি নিয়েছেন সে বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে জানান। উপদেষ্টা বলেন, স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে কাজ না করে আমরা পুরো ইউনিট হিসেবে কাজ করেছি।

সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার করা হয়েছিল সেই উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল।

মো. ফওজুল কবির খান বলেন, আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে যাই, তখন সেটি নোংরা ও অগোছালো ছিল। দেখতে অনেকটা দৈত্যাকার প্রস্রাবখানার মতো। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি।

উপদেষ্টা আরও জোর দিয়েছিলেন, ঈদের ছুটিতে কোনও কর্মকর্তা তাদের বাড়ি যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে ন্যূনতম লোডশেডিং থাকবে না এবং কোনও যানজট থাকবে না। ঈদুল আজহার মতো যৌক্তিকভাবে একটি নির্বিঘ্ন যাত্রা হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ