ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ’-স্মরণ সভায় হুম্মাম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ’-স্মরণ সভায় হুম্মাম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
রাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার কাদেরনগর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী আবেগঘন ভাষণে বলেন,“আমরা আব্বার রূহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত, বরং আমরা-ই বেশি গুণাহগার মানুষ।”

তিনি আরও বলেন,“রাঙ্গুনিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ঘুরে দেখি,মানুষ আমাকে ‘ভাইপুত’ বলে ডাকছে। এটাই আমার শক্তি। আমি আপনাদের কাছ থেকে চাইতে এসেছি। ফেব্রুয়ারির ভোটই প্রমাণ করবে, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন।”

হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে সবার সমর্থন চান।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,“কারাগারে দেখা করতে গেলে আব্বা সবসময় রাঙ্গুনিয়ার মানুষের খবর নিতেন। তিনি বলতেন, ‘আজ আমি যা হয়েছি, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি।’ আপনাদের দোয়া নিয়ে প্রমাণ করতে চাই, তিনি ছিলেন যোগ্য ও সত্যিকারের নেতা।”

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড়ছেলে ফয়েজ কাদের চৌধুরী, বিএনপি নেতা কাজী এম এন আলম, শওকত আলী নুর, অধ্যাপক মো. মহসিন, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী মিনা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন তালুকদার, মাহাবুব ছাফা, নিজামুল হক তপন, জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী, মুরাদ চৌধুরী,বিএনপি নেতা খোরশেদ আলম হেলাল উদ্দিন শাহ, যুগ্ম আহবায়ক, এখতেয়ার হোসেন, মো. মসিউদ্দৌলাহ,আবছার চৌধুরী, ভিপি আনছুর উদ্দিন,মাসুদ চৌধুরী,ফারুকুল ইসলামসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।

শেষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রূহের মাগফেরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ