ভোটকেন্দ্র দখল করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন : বাবলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটকেন্দ্র দখল করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন : বাবলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাপা নিয়মতান্ত্রিক রাজনীতি ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আর যদি কেউ ভোট ছিনতাইয়ের চেষ্টা করে জয়লাভ করার চিন্তা করেন, ভোটকেন্দ্র দখল করার কথা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বাবলার জন্ম এ এলাকায়। কোনো হুমকি-ধমকিতে আমি ভয় পাই না।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ৪৭ নং ওয়ার্ডে ব্যাংক কলোনি এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া দিনব্যাপী শ্যামপুর বালুর মাঠ, শিল্পাঞ্চল, ঢাকা ম্যাচ, ৫৪ নং ওয়ার্ডের তুলা বাগিচা, জুরাইন মিষ্টি দোকান, কমিশনার রোড এবং বিক্রমপুর প্লাজার সামনে লাঙ্গলে ভোট চেয়ে বাবলা গণসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

বাবলা বলেন, লাঙ্গলে ভোট দিলে মানুষ শান্তিতে থাকে। উন্নয়নের ছোঁয়া পায়। কারণ, জাপা এমপিরা কমিশনবাজি করে না। দলের নেতারা টেন্ডারবাজি করে না। এ এলাকায় কারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার, তা বিবেচনায় রেখে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান বাবলা।

দিনব্যাপী গণসংযোগকালে জাপা ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, কবির আহমেদসহ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ