ভোট বর্জনের মাধ্যমে জনগণ আ'লীগের প্রতি চরম অনাস্থা প্রদর্শন করেছে' - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জনের মাধ্যমে জনগণ আ’লীগের প্রতি চরম অনাস্থা প্রদর্শন করেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ভোট বর্জনের মাধ্যমে জনগণ আ’লীগের প্রতি চরম অনাস্থা প্রদর্শন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অব্যাহত গণসংযোগ কর্মসূচির আলোকে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। দেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই নির্বাচন ছিল ডামি নির্বাচন। সেখানে প্রার্থী, ভোটারসহ সবকিছুই ডামি ছিল। জাল ভোটের ডামি ও প্রহসনের এই নির্বাচনকে সমগ্র দেশবাসী বয়কট করেছে। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনকে নিয়ে হতাশা ব্যক্ত করেছে। ৭ জানুয়ারির ভোট বর্জন করে দেশের জনগণ আওয়ামী লীগের প্রতি চরম অনাস্থা প্রদর্শন করেছে। বিভিন্ন পর্যবেক্ষক, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের কল্যাণে আমরা দেখতে পাই, দেশবাসী এই প্রহসনের নির্বাচনে শতকরা হিসেবে ৪ শতাংশ ভোটও প্রদান করেনি। যদিও নির্বাচন কমিশন ভোটের শতাংশ ২৮ শতাংশ ও ৪১ শতাংশ উল্লেখ করে জাতির সামনে মিথ্যাচার করেছে।

বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। সুতরাং অবিলম্বে দেশ ও জনগণের স্বার্থে প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের তিনি আহ্বান জানান।

তিনি বলেন, প্রহসনের এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে। অনেকের ভোটার আইডি কার্ড নিয়ে এসে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে। জনগণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে না গিয়ে তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়েছে। ভয়-ভীতি, হুমকি-ধমকি উপেক্ষা করে ভোটদান থেকে বিরত থেকে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে, এই নির্বাচনের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা আওয়ামী সরকারকে প্রত্যাখ্যান করে কেয়ারটেকার সরকারের পক্ষে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেছে। এমতাবস্থায় জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের কবল থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে। আমরা সকলকে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাজধানীর মতিঝিলে সকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতা-কর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হকের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন মোতাসিম বিল্লাহ, নূর উদ্দিন, ইমাম হোসেনসহ থানার কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য মুহাম্মদ আবু মুয়াজ, মো: সারোয়ার, শাহ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, ইকবাল হোসেন, বাহার উদ্দিন ও থানা মজলিশে শূরা সদস্য মো: কামরুজ্জামান, মো: জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গেন্ডারিয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

গেন্ডারিয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে থানা সেক্রেটারি কামরুল ইসলামের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও আজ প্রহসনের নির্বাচন বাতিল ও অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন, রমনা, ধানমন্ডি, যাত্রাবাড়ি, কদমতলী, শ্যামপুর, ডেমরা, সবুজবাগ, মুগদা, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, লালবাগ, কলাবাগান, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, হাজারীবাগসহ বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ