ভোলায় নবদম্পতির ওপর হামলার ঘটনায় আটক ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় নবদম্পতির ওপর হামলার ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি:

ভোলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ‘ভাইয়া ২০২০’ গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারহান-৪ লঞ্চ থেকে র‍্যাব-৮ এর একটি টিম তাদেরকে আটক করে।
র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত দুই আসামি হলেন— ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত রানা মিয়ার ছেলে মো. আরমান হোসেন (১৯) এবং অপরজন ধনিয়া ইউনিয়নের পরির হাট এলাকার মো. ইউছুফ মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৮)।
এদের মধ্যে আরমান মামলার ১ নম্বর আসামি এবং হৃদয় ৪ নম্বর আসামি। এদের প্রায় ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২০’ গ্রুপ। গ্রুপের প্রধান আরমান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করে বলেন, নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় র‌্যাব ২ আসামিকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের আটক করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ