ভোলার চরফ্যাশনে মধ্যে রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে মধ্যে রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা চট্রগ্রামগামী যমুনা এক্সপ্রেস পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পড়ে যায়।
শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে চরফ্যাশন বাস টার্মিনাল সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের উপর এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কিভাবে রাতে বাসে অগ্নিকাÐের ঘটনা ঘটিয়েছে তৎক্ষনিক জানা যায়নি। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্রগ্রামগামী যমুনা এক্সপ্রেস নামের একটি যাত্রবাহি বাস চরফ্যাশন বাস টার্মিনালের পাশে সড়কে দাঁড়ানো ছিল। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাÐের রহস্য উদঘটনের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ