ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:০১ পূর্বাহ্ণ

 

মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে নিহত ও অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা যুবদলের কার্যালয় থেকে শুরু হয়ে ভোলা শহরের সদর রোড প্রদক্ষিণ করে পূণরায় মহাজনপট্রি বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।
এ সময় বিক্ষোভ মিছিলে ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদল নেতা মো. আক্তার ফারুখ বাচ্চু, মো. নাগর হোসেন, মো. জিয়াউদ্দিন জিয়া, মো. ফাইজুল হক নবিক, মো. বিল্লাল হোসে, মো. রিয়াজ হাওলাদার, মো. মহিবুল্লাহ, মো. ওলিউল্লাহসহ জেলা, উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ