মব করতেই ঝিনাইদহে গিয়েছিলেন পাটওয়ারী’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মব করতেই ঝিনাইদহে গিয়েছিলেন পাটওয়ারী’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে। এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (২২ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। স্ট্যাটাসের সঙ্গে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গী দাবি করে দুই অস্ত্রধারীর কয়েকটি ছবিও পোস্ট করেন।

স্ট্যাটাসে ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরউদ্দীন পাটোয়ারী।’’

তিনি আরও লিখেছেন, ‘‘শুক্রবার ঝিনাইদহে গিয়েছিলেন মব করার জন্য, কিন্তু সেখানে সাধারণ জনতা পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করেছে। এ সময় তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতার উদ্দেশে গুলি করার চেষ্টা করে।’’

‘‘অস্ত্রধারী এই দুই জন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে দেওয়া হলো—১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরা), পিতা- জামায়াতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টারপাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ। ২. আশিক (টি-শার্ট পরা), পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।’’

ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘‘অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুই জন সন্ত্রাসীকে গ্রেফতারের জোর অনুরোধ রইলো।’’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ