ময়মনসিংহে থানা-পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্থি ফিরে এসেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :
টানা কয়েকদিন দেশের উদ্ভুদ্ধ পরিস্থিতিতে ময়মনসিংহে থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর তা আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্থি ফিরে এসেছে।
শনিবার (১০ আগষ্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন।
তিনি সাংবাদিকদের জানান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জে মোট ৩৬টি থানা রয়েছে। এর মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিক ভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দু’টির থানার কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

এদিকে এদিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি এন্ড ডকট্রিন কমান্ডের কর্ণেল মাহমুদ হাসান, এসপি মাছুম আহম্মেদ ভূঞা প্রমূখ।
এ সময় কর্ণেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইন শৃংখলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশৈ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইনে বিক্ষোভ মিছিল করে ১১ দফা দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তারা আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। ইতোমধ্যে সে সংবাদ সম্মেলনের বার্তা কর্মরত সাংবাদিকদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সাংবাদিক।
জনতার আওয়াজ/আ আ