মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩১, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রাবাতের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) মরক্কোর দুই মন্ত্রীর সঙ্গে দেশটিতে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

কৃষিখাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

একইদিনে মরক্কোর অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠক কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ