মশা তাড়াতেও সিটি করপোরেশন ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডা. শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মশা তাড়াতেও সিটি করপোরেশন ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
চট্টগ্রাম মহানগরীতে মশা তাড়াতেও সিটি করপোরেশন (চসিক) ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৪ জুলাই) বিকেলে নগরীর দ‌ক্ষিণ কাট্টলী ওয়া‌র্ডস্থ ব‌নিকপাড়ায় পাহাড়তলী থানা বিএন‌পি ও অঙ্গ সংগঠন আয়ো‌জিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ‌মূলক অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, এডিস মশা থেকেই প্রাণঘাতী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরই মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হচ্ছেন অসংখ্য। এর প্রধান কারণ হচ্ছে নগরীর নালা-নর্দমা, খাল এবং আবদ্ধ জলাশয়। নগরীতে মশার উপদ্রব এত বেশি বেড়ে গেছে যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যকারী কোনো উদ্যোগ না থাকার কারণে জনগণকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, শুধুমাত্র ০.৫ শতাংশ ক্লোরিন সলিউশনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ডেঙ্গুরোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা এখন মহামারিতে পরিণত হয়েছে। বর্ষার পানিতে নালা-নর্দমা, ডাবের খোসায় ও জলাশয়ে জমে থাকা পানিতে এডিস মশা লার্ভা ছড়ায়। এডিস মশার লার্ভা ধ্বংস করতে ০.৫ শতাংশ ক্লোরিন সলিউশন স্প্রে করতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশা জমে থাকা স্বচ্ছ পানিতে, ডাবের খোসায়, বাগানের টবের পানিতে লার্ভা ছড়ায়। এ ভাইরাস ধ্বংস করতে হলে ০.৫ শতাংশ ক্লোরিন সলিউশন স্প্রে করতে হবে। ১৫ গ্রাম ব্লিচিং পাউডারের সঙ্গে এক লিটার পানি মিশালে ০.৫ শতাংশ ক্লোরিন সলিউশন তৈরি হয়। এ সলিউশন তৈরি করে আমরা স্প্রে করে এডিস মশার লার্ভা ধ্বংস করতে পারি। নিজের বাড়ি বা আঙ্গিনায় স্প্রে করে এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।

এ বিএনপি নেতা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে আছে। কিন্তু যারা ১৫ বছর ধরে ক্ষমতায় আছে তারা জনগণের পাশে নেই। এ সরকার একটি দুর্নীতিবাজ সরকার। তারা জনগণের টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। দেশের ১২ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। মেগা প্রকল্পের মাধ্যমে মেঘা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই এ সরকারের পদত্যাগ এখন জনগণের এক দফা দাবিতে পরিণত হয়েছে। আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক এসেছে। আপনাদের যার যার অবস্থান থেকে আগামী ২৭ তারিখের মহাসমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি।

পাহাড়তলী থানা বিএন‌পির সভাপ‌তি হাজী বাবুল হকের সভাপ‌তিত্বে ও নগর স্বেচ্ছা‌সেবক দলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেনের প‌রিচালনায় অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, নগর যুবদলের সহ-সভাপ‌তি দিদারুল ফেরদৌস, নগর স্বেচ্ছা‌সেবক দলের সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপ‌স্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ