মহাজোটের ২ শরিককে আমন্ত্রণ জুলাই আকাঙ্ক্ষার প্রতি কুঠারাঘাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহাজোটের ২ শরিককে আমন্ত্রণ জুলাই আকাঙ্ক্ষার প্রতি কুঠারাঘাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক দল বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দুই দল গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি। দল দুটি বলেছে, এটি কোনোভাবেই কাম্য নয়। এটি জুলাই আকাঙ্ক্ষার প্রতি কুঠারাঘাত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের সংলাপের মাঝে সাংবাদিকদের আলাদা ব্রিফিংয়ে একই সুরে এই কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

প্রথমে প্রশ্ন তোলেন ইরান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এটি জুলাই আকাঙ্ক্ষার প্রতি কুঠারাঘাত। আগামীতে এসব দলকে আমন্ত্রণ জানালে আমরা সংলাপ বয়কট করবো।

এর পরপরই ব্রিফিংয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সংলাপে ফাসিবাদের দোসর দুটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়। এটি জুলাইয়ের চেতনার প্রতি সুস্পষ্ট অবমাননা। আমরা এ বিষয়ে ব্যাখ্যা চাইবো।

তিনি আরও বলেন, সংলাপে দু-একটি দলকে প্রাধান্য দিচ্ছে ঐকমত্য কমিশন, যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

নুর জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে পরিবর্তন চায় বেশিরভাগ দল। এতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচনের বিষয়ে মত দিয়েছে কোনো কোনো দল। আবার ভোটার হিসেবে সিটি মেয়র, জেলা পরিষদ ও উপজেলা পরিষদকেও অন্তর্ভুক্ত করার পক্ষে কেউ কেউ। গণঅধিকার পরিষদও এমনটি চায় বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ