মহানবী (সা:)কে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহানবী (সা:)কে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কোর সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন হিন্দু শ্রমিক মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন একই কোম্পানির শ্রমিকরা। সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে। তবে তারা পুলিশের কথা না শুনে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

সড়ক অবরোধের ফলে তেজগাঁও ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ