মাধুরী দীক্ষিতের কানাডা ট্যুর নিয়ে বিতর্কের ঝড়, বয়কটের দাবি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাধুরী দীক্ষিতের কানাডা ট্যুর নিয়ে বিতর্কের ঝড়, বয়কটের দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কানাডায় একটি শোতে অংশ নিতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রথম শোতেই তিন ঘণ্টা দেরি করে পৌঁছানোয় ব্যাপক কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে। পাশাপাশি বয়কটের দাবিও উঠেছে।

যে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে ঘুণাক্ষরেও প্রশ্ন তোলেন না বলিপাড়ার পরিচালক-প্রযোজকরা, সেই অভিনেত্রীর ‘পেশাদারিত্ব জ্ঞান’ই এবার প্রশ্নের মুখে! মাধুরী দীক্ষিতের কানাডার শো ঘিরে বিতর্ক তুঙ্গে।

নেটপাড়াজুড়ে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কানাডা শোয়ের বেশ কিছু ভিডিও। যেখানে ‘উন্মত্ত’ দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গেছে!

অভিযোগ, তিন ঘণ্টা দর্শকদের বসিয়ে রেখেছেন মাধুরী। অনেক টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? প্রশ্ন তুলেছেন ক্ষিপ্ত দর্শক।

শুধু তাই নয়, কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও।

চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।
কারো মন্তব্য, ‘ভীষণই খারাপ ব্যবস্থাপনা।’ কটাক্ষ করে কেউ বা বললেন, ‘টাকা নষ্ট, সময়ের অপচয়।’ কেউ বা বললেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবে আর মাঝেমধ্যে মাধুরী গল্প করবে! এটা কী রকম শো? বিরক্ত দর্শকদের একাংশ লিখেছেন, অত্যন্ত খারাপ শো।

টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হোক। এহেন নানা কটূক্তিবাণে সয়লাব সোশ্যাল মিডিয়া।
যদিও এহেন বিতর্ক নিয়ে মাধুরী দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ