মানুষ বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না : মান্না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষ বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ

 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই। মানুষের এখন এমন অবস্থা যে, তারা আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আবার বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না, তারা বিকল্প চায়। আমরা সে চেষ্টা করছি।

মঙ্গলবার (২ অগাস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গণসংহতি আন্দোলন এই সভার আয়োজন করে।

খুব শিগগিরই গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটবে জানিয়ে মান্না বলেন, ‘এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন না, রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন।’

‘সরকার শক্তির জোরে নয় দুর্বলতার কারণে ক্ষমতায় আছে’ মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী বললেন, বিএনপিকে আন্দোলন করতে দেবেন। চা খেতে দেবেন। দু-একদিনের মধ্যেই টোন চেঞ্জ হয়ে গেছে। গতকাল বলেছেন হারিকেন ধরিয়ে দেবেন।’

জোনায়েদ সাকির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— সংহতির রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, স্বদেশী গণতান্ত্রিক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভূঁইয়া। ভাসানী অধিকার পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ