মা পদক পেলেন তারকা ও সাংবাদিকদের মায়েরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা পদক পেলেন তারকা ও সাংবাদিকদের মায়েরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো রয়েল ক্যাফে নিবেদিত ‘মা পদক ২০২৩’। এবারের দিবস উপলক্ষে মা দিবসের আগের দিন রাতেই রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লু-বেরির অ্যানেক্স হলে ‘মা পদক ২০২৩’ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী-রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হক। অনুষ্ঠানের শুরুতেই রুনা লায়লাকে ফুল দিয়ে বরণ করে নেন সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নী, প্রদ্যুৎ কুমার তালুকদারকে বরণ করে নেন মৌমিতা ও অনুষ্ঠান সভাপতিকে গায়িকা শারমিন কেয়া বরণ করে নেন। অতিথিদের শুভেচ্ছা ব্ক্তব্য শেষেই জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানকে ‘মা পদক ২০২৩’-এ ভূষিত করা হয়।

এরপর চিত্রনায়ক আমিন খানের মা আরজুদা খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মা বিলকিস নাজিম, অভিনেত্রী দীপা খন্দকারের মা যুথিকা আক্তার, জেনির মা মাহবুবা হাসান খান, আরিফিন শুভর মা খায়রুন নাহার, জ্যোতিকা জ্যোতির মা পূর্ণিমা পাল, লে. কর্নেল তানভীর আহমেদের মা মমতাজ বেগম, চিত্রনায়িকা বুবলীর মা জেসমিন আক্তার, সাংবাদিক মঈন আব্দুল্লাহর মা সুলতানা বেগম, আলী আফতাব ভূঁইয়ার মা দেলোয়ারা বেগম, সংগ্রামী মা (কাজী তোফাজ্জল হোসেনের মা) ফিরোজা বেগম, সফল তিন বোন নাসরিন-ফাহমিদা-তাসলিমার মা মহসিনা হাসনাত, গায়ক মুহিনের মা মোরশেদা বেগম, গায়িকা লিজার মা নার্গিস সুলতানা, সংবাদ পাঠক-ইনফ্লুয়েন্সার ইসরাত আমীনের মা দীল আফরোজ আমীন ও ‘হাওয়া’খ্যাত নায়িকা নাজিফা তুষির মা শিরিন আক্তার।

প্রত্যেক মাকে সম্মাননা প্রদানের পাশাপাশি আলী-রূপা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং রয়্যাল ক্যাফের পক্ষ থেকে উপহারও প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রুনা লায়লা বলেন, ‘গত বছর আমার হাত ধরেই এই মা পদকের যাত্রা শুরু হয়েছিল। এই বছরও মা পদকের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগল। এত মায়েদের একসঙ্গে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। অভি মঈনুদ্দীনকে ধন্যবাদ মা পদকের ধারাবাহিকতা বজায় রাখার জন্য।’

প্রদ্যুৎ কুমার বলেন, ‘এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত।’

অভি মঈনুদ্দীন বলেন, ‘সকল মা এবং সন্তানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সকল মায়ের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ধন্যবাদ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, ধন্যবাদ প্রদ্যুৎ দাদাকে পাশে থাকার জন্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ