মিরপুর থেকে গুলশানের ভোটার হলেন ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুর থেকে গুলশানের ভোটার হলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর থেকে গুলশান–২ এলাকায় ভোটার হয়েছেন। ফেব্রুয়ারিতে করা আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন ভোটার এলাকা স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

রাজধানীর গুলশান এলাকার ভোটার হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে তিনি মিরপুরের ভোটার ছিলেন।

ইসি সচিবালয় জানায়, গত ফেব্রুয়ারিতে তিনি ভোটার এলাকা স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক অধ্যাপক ইউনূসের আবেদন অনুমোদন করেন। এখন থেকে তিনি গুলশান–২ এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

এনআইডি ডাটাবেইসের তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতোদিন ভোটার ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান–২ এলাকার ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ