মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২৯, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২৯, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

ছবি: বাসস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ