মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কেনাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ চলার সময় ধোলাইখাল এলাকায় থেকে পুলিশ আব্দুস সালাম আজাদকে গ্রেফতার করে। এ সময় পুলিশের হামলায় আহত হন তিনি। পরে মামলায় জামিন পেলেও তাকে পূর্বের অন্য মামলায় কারাফটক থেকে আবার গ্রেফতার দেখায় পুলিশ।
জনতার আওয়াজ/আ আ