মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

 

সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুরে জেলা বিএনপি।

শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাথুলী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ