মোঃ মেশকাত হোসেনের সন্ধান ও মুক্তি দাবি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোঃ মেশকাত হোসেনের সন্ধান ও মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখার যুগ্ম-সাধারণ মোঃ মেশকাত হোসেনকে ডিসেম্বর ৪, ২০২৩, পান্থপথ মোড় থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যায়। ইতোমধ্যেই অনেকটা সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও অনেক জায়গায় খোঁজে করে অদ্যবধি পরিবার ও সংগঠন তার কোন খোঁজ পায়নি। এই ভোটবিহীন অবৈধ মধ্যরাতের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতিউৎসাহী সদস্য সারা বাংলাদেশে অসংখ্য ছাত্রদল নেতাকর্মীকে গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছে। চাকুরিবিধির বদলে দলবাজির পথ বেছে নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের এধরণের বেআইনি অপকর্মের মাধ্যমে অবৈধ সরকার তার ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে চাইছে। ছাত্র সমাজের ঐক্য ও জাগরনে আতঙ্কিত হয়ে তারা আবারও দেশজুড়ে গণগ্রেফতার অভিযান শুরু করেছে। গুমের শিকার ছাত্রনেতাদের পরিবারগুলো বছরের পর বছর ধরে স্বজনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এধরণের নির্মমতা, পৈশাচিকতার লোমহর্ষক ঘটনাগুলো ক্রমাগতভাবে উঠে আসছে যা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মকভাবে ক্ষুন্ন করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল অনতিবিলম্বে মোঃ মেশকাত হোসেনকে গণমাধ্যমের সম্মুখে হাজির করার আহবান জানিয়েছেন। অন্যথায় উদ্ভূত যেকোন পরিস্থিতির দায়ভার ফ্যাসিস্ট সরকার ও তার পেটোয়া বাহিনীকেই নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ