মৌলভীবাজারের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত করা হয়েছে: মেয়র আরিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত করা হয়েছে: মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

 

মৌলভীবাজার বিএনপি’র কর্মসূচিতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত হয়ে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার উপস্থিতিতে মানববন্ধনে যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে তিনি ন্যক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেন। হামলার পর মানবজমিনকে তিনি বলেন- মৌলভীবাজারে চমৎকার রাজনৈতিক সম্প্রীতি বিরাজমান ছিলো। আজকের ঘটনা মৌলভীবাজারের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত করা হয়েছে। অতীতে মৌলভীবাজারে এ ধরনের ঘটনা ঘটেনি। এমনকি আজ দেশের ৬৩টি জেলা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হলেও মৌলভীবাজারে করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন- এ ধরনের হামলা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কাজ। সিনিয়র নেতা নাসের রহমানকেও আহত করা হয়েছে। হামলার ঘটনায় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানিয়ে মেয়র আরিফ বলেন- হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।নতুবা মৌলভীবাজারের মানুষ এ ঘটনা ভুলবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ