মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আব্দুর রহিম রিপনকে সদস্য সচিব (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (সংশোধনী) এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও সুনীল কুমার, শ্যামলী সূত্রধর ও মজিবুর রহমান মজনুকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট আব্দুল হককে সদস্য পদে মনোনয়নসহ স্বাক্ষর ক্ষমতা প্রদান করা হয়েছে এবং আবুল মনসুর মোহাম্মদ শওকত, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, জয়নুল জাকেরিন, অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন ও অশোক তালুকদারকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ