যখনই কর্মসূচি দিবেন ঝাঁপিয়ে পড়তে হবে : দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যখনই কর্মসূচি দিবেন ঝাঁপিয়ে পড়তে হবে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৯, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৯, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র, যুব, শ্রমিক, মেহনতী মানুষ যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন নেতা যখনই কর্মসূচি দিবেন ঝাঁপিয়ে পড়তে হবে এই বারই আমরা শেষ খেলাটি খেলতে চাই।

বুধবার (২৯ মে) ঢাকা রমনাস্থ আইইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ছোট করে বলতে চাই আওয়ামী লীগ কেন শহীদ জিয়াকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়। বেগম জিয়াকে ভয় পায়, কেন আতঙ্কগ্রস্ত থাকে দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে। আওয়ামী লীগের নেতা হিসেবে যিনি পরিচিত ছিলেন। যার কাছে মানুষ প্রত্যাশা করেছিল স্বাধীনতার ঘোষণা দিবেন, মানুষের কথা বলবেন। জাতিকে পথ নির্দেশনা করবেন। কিন্তু তার কাছে বাংলাদেশের মানুষ সেই পথ খুঁজে পায় নাই। যাকে নিয়ে আওয়ামী লীগ সমালোচনার করে। যাকে অপমানিত করে বাংলাদেশকে অপমানিত করতে চায়। তিনি এক সন্ধ্যার পরে তার পরিবার পরিজন এর কথা না ভেবে দ্বিধাহীন চিত্তে আকয়ান ভাষা ব্যবহার করে, মানুষদেরকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই জায়গায় তাদের (আওয়ামী লীগের) কষ্ট আছে। কষ্ট তো আপনাদের থাকবেই। কিন্তু বাস্তবতা মানবেন না? এই ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। বই এ লেখা আছে ইতিহাসে লেখা আছে, মানুষের মুখে মুখে, কবিতার ভাষায় তার নামে জয় গান করে। আপনারা (আওয়ামী লীগ) মানলেন না কি মানলেন না তাতে কিছু যায় আসে না।

তিনি বলেন, আমাদেরকে জেগে উঠতে হবে। জিয়া যেমন ইতিহাস গড়েছিলেন। তার সঙ্গী-সাথীরা যেমন ইতিহাস গড়েছিলেন। তেমনি ভাবে আমাদেরকে ইতিহাস গড়তে হবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ৭২ থেকে ৭৫ আপনারা ব্যর্থ, এখনো ব্যর্থ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফল এবং তারেক রহমানের আন্দোলনও সফল। আপনারা (আওয়ামী লীগ) টিকে আছে পুলিশের জোরে, টিকে আছেন আজিজ এর জন্যে। চোর ডাকাতদের জন্য টিকে আছেন। কিন্তু গণেশ যদি একটু উল্টে যায়। কই যাবেন? ভারত ও আপনাদের নেবে না। শ্রীলংকার প্রেসিডেন্ট কে ভারত ভিসা দেয় নাই। ইরানে বিদ্রোহের সময় ইরানের শাহা কে ঢুকতে দেয় নাই। যাবেন কই? বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নাই।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস,ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, আকরামুল হাসান মিন্টু, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ