যমুনায় বিএনপি প্রতিনিধিদলের প্রবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যমুনায় বিএনপি প্রতিনিধিদলের প্রবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদল প্রবেশ করেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টার পর মির্জা ফখরুল ইসলামসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধিদলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।

জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ