যমুনা অভিমুখী ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের শাহবাগে আটকে দিল পুলিশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যমুনা অভিমুখী ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের শাহবাগে আটকে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়া ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে জাতীয় শহিদ মিনার থেকে যমুনা উদ্দেশে রওনা দেয়া শিক্ষার্থীরা।

মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এ সময় পরীক্ষার্থীরা বলেন, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছর সময় পেলেও, তাদের সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কিছু কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর কথা বলেন তারা।

তারা বলেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ