যশোর- ২ আসনে বিএনপির সাবিরা মুন্নীর প্রার্থিতা বহাল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যশোর- ২ আসনে বিএনপির সাবিরা মুন্নীর প্রার্থিতা বহাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এর আগে এদিন তার প্রার্থিতা স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন।

যশোর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহরুল ইসলাম সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। দীর্ঘক্ষণ যুক্তিতর্কের পর আপিল শুনানিতে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নী।

উল্লেখ্য, তিনি স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং ঋণ পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ