যানজট কমাতে সেতু বিভাগের ৪৫ দিনের সমন্বিত কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যানজট কমাতে সেতু বিভাগের ৪৫ দিনের সমন্বিত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতুতে যানজট ও ভোগান্তি কমাতে ৪৫ দিনের সমন্বিত কর্মসূচি নিয়েছে সেতু বিভাগ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্ত্রী টোল প্লাজা ও সেতু এলাকা ঘুরে দেখেন এবং যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে সব টোল লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায়ে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, রমজানের শুরু থেকে ঈদের পর ১৫ দিন পর্যন্ত মোট ৪৫ দিনের কর্মসূচির আওতায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন চালু রাখা, দ্রুত টোল আদায় ও যানজট কমাতে কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দুর্ঘটনা মোকাবিলায় রেকার, ফায়ার ভেহিক্যাল ও জরুরি সেবা প্রস্তুত রাখা, ফায়ার সেফটি জোরদার এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করেও কাজ করার কথা বলা হয়েছে।

এদিকে মাওয়া প্রান্তে নির্মাণাধীন বাস-বে ঈদের আগেই চালুর নির্দেশ দিয়েছেন সচিব। এতে যাত্রী ওঠানামা সুশৃঙ্খল হবে এবং মূল সড়কের যানজট কমবে বলে আশা করা হচ্ছে।

সড়ক নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু সংলগ্ন সড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ