যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট বিএনপির নতুন কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট বিএনপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে সাহিদুর রহমান খান চৌধুরীকে সভাপতি ও মোহাম্মদ কাজলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, ইমাম হাসান খান, আহম্মেদ আনিস চৌধুরী, খালেদুজ্জামান বাবুল চৌধুরী ও হাদী কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আলুবাব হোসেন প্রমুখ। প্রধান উপদেষ্টা করা হয়েছে মামুনুর রশীদ মোহনকে।

এর মধ্যে নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের একক চেষ্টায় মেরিল্যান্ডের বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বাল্টিমোর নগরীর একটি রাস্তার নামকরণ করে ‘জিয়াউর রহমান ওয়ে’।

কমিটি ঘোষণার পর মোহাম্মদ কাজল তার প্রতিক্রিয়ায় বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি হয়েছে। আমাদের এই শক্তিশালী স্টেট কমিটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যাবে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিলের জন্য কাজ করবে। এ ক্ষেত্রে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, আমেরিকা-কানাডায় কমিটি গঠন/পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বেশ কয়েক দফা বিভিন্ন স্টেট সফর ও সমাবেশের পর লন্ডনে ফিরে তিনি পুনরায় ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীর মতামতের ভিত্তিতে কমিটির খসড়া পেশ করেন তারেক রহমানের কাছে। পরে তা পর্যালোচনার জন্য পাঠানো হয় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় দপ্তরে। এরপর দলের মহাসিচবসহ দায়িত্বশীল নেতারা পর্যালোচনা করে কমিটি ঘোষণা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ