যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের গণমিছিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ২:১২ অপরাহ্ণ

 

বর্তমান সরকারের পদত্যাগ ও রাষ্ট্র মেরামতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করেছে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করে জোটের নেতা-কর্মীরা।

গণমিছিল থেকে রাষ্ট্র সংস্কার ও সরকার পতনের স্লোগান দেওয়া হয়। পরে গণমিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর, নয়া পল্টনস্থ নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় গণমিছিলে জোটের মধ্যে থাকা সাতটি দলের শীর্ষ নেতার উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়। সেখানে জোটের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষণা অনুয়ায়ী, আগামী ১১ জানুয়ারি সারা দেশে বিভাগীয় অবস্থান বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ। ঢাকার অবস্থান বিক্ষোভ হবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ