যুবদলের সম্পাদক মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের সম্পাদক মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

 

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।

বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানী মালিবাগ এলাকা থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়।

নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার। বর্তমানে তাকে আটক বা গ্রেফতার করার মতো কোনো মামলা নেয় বলেও জানান তিনি।

আব্দুল মোনায়েম মুন্না যুবদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ