যুবদল নেতাকর্মীদের হত্যা করে আমাদের দমিয়ে রাখতে পারেনি, পারবেও না : টুকু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতাকর্মীদের হত্যা করে আমাদের দমিয়ে রাখতে পারেনি, পারবেও না : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, যুবদল নেতাকর্মীদের হত্যা করে আমাদের দমিয়ে রাখতে পারেনি, পারবেও না।

তিনি বলেন, সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। আমাদের সামনে কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনীরা একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। এসব হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই ইনশাআল্লাহ।

বুধবার (৫ এপ্রিল) নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ বিভাগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে এদের বিদায় করতে হবে। এ জন্য আন্দোলনের বিকল্প নেই। জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবাইকে একহয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনেই এই সরকারকে বিদায় করতে হবে। বিরোধী দলের নেতাকর্মী হত্যা, গুম, নির্যাতন-নিপীড়নের ফলে গণমাধ্যমসহ গোটা দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি খুনাখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। সবকিছুর দাম নাগালের বাইরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দুর্নীতিতে এই সরকার শীর্ষে। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের জীবন তত দুর্বিষহ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, যুবদলের প্রত্যক নেতাকর্মী যতক্ষণ বাইরে আছে, জীবিত আছে ততক্ষণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা সবাই জীবন দিতে প্রস্তুত আছেন। তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ