রংধনু গ্রæপের পরিচালক মিজান আবারো ৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ থানার পৃথক দুটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রংধনু গ্রæপের পরিচালক মিজানুর রহমান মিজানের ২দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৬ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে আসামিকে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোনারগাঁ থানা মামলা নং – ১৬(৮)২৪।
এছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে রূপগঞ্জের দ্বীন ইসলাম হত্যা মামলায় ৭ দিনের পুলিশ রিমান্ড চাইলে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রূপগঞ্জ থানা মামলা নং – ২২(৬)২৪। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যাসহ চারটি মামলায় আদালত তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোমান হত্যায় পাঁচ দিন, দুটি মামলায় দুই দিন এবং একটি মামলায় এক দিনের রিমান্ডে নেয়া হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রæপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।
জনতার আওয়াজ/আ আ