রতনকে অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ

বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২, জামিন লাভের পর আবারো অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগন্জ জেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনকে।
সেপ্টেম্বর ২২, ২০২২, মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করে। এতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে শাহাদাতবরণ করেন। আহত হন অনেকে। পুলিশ এই ঘটনায় উলটো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে।
এই মামলায় কামরুজ্জামান রতন নভেম্বর ৯, ২০২২, আদালতে উপস্থিত হয়ে আত্নসমপর্ণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নভেম্বর ১৩, ২০২২, জেলা দায়রা আদালত থেকে জামিন পেলে তাঁকে প্রথমবার সম্পূরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
জনতার আওয়াজ/আ আ