রহিম হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ, পুলিশের বাঁধা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রহিম হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ, পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

 

পুলিশের গুলিতে ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় অভিমুখে রওনা হলে খান প্রেস পযর্ন্ত পৌছলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের বাঁধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রশিদ বাচ্চু,আজম খান, গোলাম রব্বানী ভুইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রানু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হোসেন কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ