রাজধানীতে বাবার সামনে মেয়েকে অপহরণ, মুলহোতা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে বাবার সামনে মেয়েকে অপহরণ, মুলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে ৯ দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে ঘটনার মূলহোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তিনি মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন মিলে জোরপূর্বক তার মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর তিনি উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ