রাজধানীতে বিএনপি-ছাত্রদলের অবস্থান কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে বিএনপি-ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার অভ্যূত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও রয়েছেন কয়েক‘শ নেতা-কর্মী। আজ বিকাল তিনটায় এখানে সমাবেশ হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

মহানগর বিএনপি দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

তিনি বলেন, আজকে আমাদের এটি ঘোষিত কর্মসূচি। ঢাকাসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে। আমাদের দাবি একটাই। তা হচ্ছে, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে বিচার করা। এরা বাংলাদেশে নৃশংস গণহত্যা ঘটিয়েছে। বঙ্গবন্ধু এভিনিউতে ধ্বংসপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাভার যুব দলের শতাধিক নেতাকর্মী ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুনি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি শ্লোগান দিয়ে তাদের দাবি জানান দেয়।

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে অবস্থান নেয় ছাত্রদল। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অবস্থান নিয়ে পতিত সরকারের প্রধান শেখ হাসিনার বিচার দাবি জানিয়ে শ্লোগান দেয়। তাদের হাতে জাতীয় পতাকা এবং বিএনপির পতাকা ছিলো।

এছাড়া মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, কাপ্তান বাজার প্রভৃতি সড়কে বিএনপি মহানগর, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল বের করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ