রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

 

নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। তখন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় তার গাড়ি বহরের সঙ্গে সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়ি এবং মোটরসাইকেলে করে যান। সাদা নিশান পেট্রল গাড়ির সামনের সিটে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এবং পেছনের সিটে খালেদা জিয়া বসা ছিলেন। তার মুখে মাস্ক পরা ছিল।

এ ছাড়া খালেদা জিয়া হাসপাতালে যাবেন এমন খবরে বিপুলসংখ্যক নেতাকর্মী আগে থেকেই হাসপাতালের সামনে ও আশপাশে ভিড় জমান। খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছালে তারা নানা ধরনের স্লোগান দেন। হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি দেখা যায়। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ